![]() |
| যেভাবে লাইভ দেখবেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা ছবি ইন্টারনেট |
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের ফলাফল ভিন্নধর্মী। প্রথম চার ম্যাচে চারটিতেই জিতেছিলো লিওনেল মেসির দল অপরদিকে ব্রাজিল প্রথম দুই ম্যাচ জিতলেও পরের টানা ব্যর্থতার মুখ দেখেছে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুইদলই। উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হারের তেতো স্বাদ পেয়েছে লিওনেল স্কোলনির শিষ্যরা আর ব্রাজিল কলিম্বিয়ার কাছে পরাজিত হয়েছে ২-১ গোলে। এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে একের অপরের। দুই দলের লড়াই সবসময়ই জমজমাট হয়, ফুটবলের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে সুপারক্ল্যাসিকো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে শুরু হবে আকাশি নীল ও হলুদ জার্সির মহারণ। আগামীকালের সে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলে ঘাম ঝরাচ্ছে দিনিজের শিষ্যরা, ইতিমধ্যে ঠিক হয়েছে তাদের শুরুর একাদশ। তবে বসে নি আর্জেন্টিনা, লিওনেল স্কোলনির শিষ্যরাও সারছে শেষ সময়ের প্রস্তুতি। দুইদলের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ব্রাজিলকে হেলা করার সুযোগ নেই। সর্বশেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের ২ জয়ের বিপরীতে আর্জেন্টিনারও জয়ের সংখ্যা সমান ২, অপর ম্যাচটি শেষ হয় ড্র দিয়ে। ঐতিহাসিক গত দিক থেকে আগামীকাল এক হাড্ডাহাড্ডি লড়াই দেখতে যাচ্ছে পুরো পৃথিবী।
এখন অনেকের প্রশ্ন, দুই দলের এই মহারণ লাইভ দেখা যাবে কিভাবে? কোন টিভি চ্যানেলে লাইভ দেখাবে সুপারক্ল্যাসিকো৷ তবে দুঃখজনক হলেও সত্যি, এই ম্যাচটি দেখা যাবে না ভারতীয় বা বাংলাদেশের কোন টিভি চ্যানেল। দেখা যাবে না টফি বা সনি লাইভের মতো মোবাইল টিভি অ্যাপসেও। তবে চিন্তার কারণ নেই, ইন্টারনেট ব্যবহার করে যে কেউই সহজে দেখতে পারবে শ্রেষ্ঠত্বের এই লড়াই। মোবাইলে খেলাটি সরাসরি দেখা যাবে ফুটবল টিভি, ইয়াসিন টিভি, স্পোটর্সফাই ও সিনিএফ টিভি অ্যাপসে। ল্যাপটপের ক্ষেত্রে দেখা যাবে বেইন ম্যাচ, কোরা লাইভ, ইয়াল্লা শটের মতো ওয়েবসাইটেও । এছাড়া ফেসবুকে Brazil/Argentina live match লিখে সার্চ দিলে মিলবে আপনার কাঙ্ক্ষিত খেলা। সহজেই দেখতে পারবেন ঘরে বসে, মোবাইল কিংবা ল্যাপটপে।