ফ্রিল্যান্সিং শব্দটির অর্থ হলো স্বাধীন পেশা। এই শব্দটি আগে শিল্প, সাংবাদিকতা ও সাহিত্যের ক্ষেত্রে ফ্রিল্যান্স লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক, ফ্রিল্যান্সিং কার্টুনিস্ট হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু ডিজিটাল যুগের পরিবর্তনের সাথে সাথে ফ্রিল্যান্সিং শব্দটির অর্থও পরিবর্তিত হয়েছে। এখন ফ্রিল্যান্সার বলে মূলত যাদের বোঝানো হয়, তারা অনলাইনে বিভিন্ন দক্ষতা ভিত্তিক কাজ করে থাকেন চুক্তি বা কন্ট্রাক্টের মাধ্যমে।
![]() |
| ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছবি: ইন্টারনেট |
এখন যারা ফ্রিল্যান্সিং করে তাদের দক্ষতা দিয়ে স্বাধীন পেশায় কাজ করতে চান এবং যেসব প্রতিষ্ঠান এসব কাজের জন্য সরাসরি লোক নিয়োগ করার পরিবর্তে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাতে চান তারা কোথায় কাজ ও কাজের জন্য যোগ্য লোক খুঁজে পাবেন? এই প্রশ্নের উত্তর হলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে যারা ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাতে চান তারা ফ্রিল্যান্সারদের সন্ধান করতে পারেন এবং যারা ফ্রিল্যান্সিং করতে চান তারা ক্লায়েন্টকে খুঁজে পাতে পারেন। এই মার্কেট প্লেস শুধু কাজ যারা করেন এবং কাজ যারা করাতে চান তাদেরকে একসাথে আনে না, তার সাথে সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করে। কারন, অনেক সময় কাজ করিয়ে টাকা না পেয়ে যাওয়া এবং কাজের জন্য টাকা নিয়ে কাজ না করা এরকম ঘটনা ঘটে থাকে যা মার্কেট প্লেস রোধ করে এবং কাজের গুরুত্ব দেয়। তবে এজন্য মার্কেটপ্লেসগুলো একটি নির্ধারিত শতাংশ ফি কেটা নেয়।
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যারা ফ্রিল্যান্সিং করে তাদের দক্ষতা দিয়ে স্বাধীন পেশায় কাজ করতে চান এবং যেসব প্রতিষ্ঠান এসব কাজের জন্য সরাসরি লোক নিয়োগ করার পরিবর্তে ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাতে চান তারা কাজ ও কাজের জন্য উপযুক্ত লোক খুঁজে পাবেন। এছাড়াও এই মার্কেট প্লেস আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করে। ফাইভার ও আপওয়ার্ক হলো এই মার্কেট প্লেসের সবচেয়ে জনপ্রিয় দুটি নাম। অন্যান্য মার্কেট প্লেসের মধ্যে পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ইত্যাদিও জনপ্রিয়।
নতুন ফ্রিল্যান্সারদের জন্য মার্কেটপ্লেস একটি ভালো শুরু হতে পারে। এগুলো দক্ষতা প্রদর্শন, ক্লায়েন্ট খুঁজে পাওয়া, এবং পোর্টফোলিও তৈরি করার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। তবে, প্রতিযোগিতা উচ্চ হতে পারে, এবং ফি প্রযোজ্য হতে পারে। আপনার দক্ষতা এবং লক্ষ্যের সাথে মিলে যাওয়া একটি প্ল্যাটফর্ম নির্বাচন করার জন্য গবেষণা করা এবং বাছাই করা অত্যন্ত জরুরি। একটি শক্তিশালী প্রোফাইল তৈরি, ক্লায়েন্ট রিভিউ চাওয়া, এবং গুণগত মানের কাজ সরবরাহ করা আপনাকে একটি ইতিবাচক খ্যাতি স্থাপন করতে সাহায্য করতে পারে। যখন আপনি অভিজ্ঞতা অর্জন করেন, দীর্ঘমেয়াদি সফলতার জন্য আপনার ক্লায়েন্ট উৎসগুলোকে বিভিন্নভাবে বিস্তারিত করার বিষয় বিবেচনা করুন।