![]() |
| ব্রাজিল বনাম আর্জেন্টিনা দ্বৈরথ ছবি: ইন্টারনেট |
ব্রাজিল বনাম আর্জেন্টিনা - বিশ্ব ফুটবলের ইতিহাসে যতগুলো আইকনিক লড়াই আছে তার মধ্যে সবচেয়ে সেরাগুলোর একটি। এটি ফুটবলের সে দ্বৈরথ যেটি প্রবল উন্মাদনা ছড়ায়, দর্শকদের পাগল বানিয়েছে ছাড়ে। তবে এই দুইদলের লড়াই খুবই কম দেখার সুযোগ মিলে, সমর্থকরা অপেক্ষা করে প্রিয় দুই দলের লড়াই দেখার জন্য৷ তবে এবার আর দেরী নয়, আগামীকাল বুধবার মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের মারকানায় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় শুরু হবে ম্যাচটি। এখন উভয় দলই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত। জয়ের ধারায় ফিরতে দিনিজের ব্রাজিল শেষসময়ে ঝাম ঝরাচ্ছে আর লিওনেল স্কোলনি তার দলকে নিয়ে সাজাচ্ছে ব্রাজিল বধের মাস্টারপ্ল্যান।
![]() |
| ইঞ্জুরি জর্জরিত ব্রাজিল ছবি: ইন্টারনেট |
ব্রাজিল ও আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামার আগের ম্যাচে পরাজয়ের তেতোস্বাদ গ্রহন করেছে। উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে লিওনেল মেসির দল, বিশ্বকাপের পর প্রথম ম্যাচ হারলো তারা। অপরদিকে কলিম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে পরাস্ত হয়েছে নেইমারবিহীন ব্রাজিল। এ নিয়ে বাছাইপর্বে টানা ২ ম্যাচ হারলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুইদলের বাজে সময়ে মুখোমুখি হচ্ছে তারা তাই ধারণা করা হচ্ছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এমন ম্যাচের আগে তাই টানা হয়েছে পরিসংখ্যান, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে তাই দেখার চেষ্টা করা হয়েছে। তবে ফলাফলে উঠে এসেছে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের রেকর্ড। এখন পর্যন্ত দুইদল মুখোমুখি হয়েছে ১১৩ বার যেখানে সবচেয়ে বেশি ব্রাজিল জিতেছে ৪৬ ম্যাচ, আর্জেন্টিনার জয় মোট ৪১ টি ম্যাচ। বাকি ২৬ টি ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়ে। একইসাথে সর্বশেষ ৫ লড়াইয়ে ব্রাজিল আর্জেন্টিনার সমানে সমানে দ্বৈরথ চোখে পড়ে। যেখানে ২ টি করে ম্যাচ জিতেছে উভয় দল অপর ১টি ম্যাচ হয়েছে ড্র। ম্যাচগুলোতে ব্রাজিল গোল করেছে মোট ৩ টি যার বিপরীতে আর্জেন্টিনার গোল ২ টি। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিলো ২০২১ সালে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের সে ম্যাচ শেষ হয়েছিলো ০-০ গোলে। তবে সর্বশেষ ৩ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতে পারে নি হলুদজার্সিধারীরা। তাই সেলেসাওদের চোখ থাকবে জয়ে, আর্জেন্টিনা চাবে দুই দলের জয়ের পার্থক্য কমাতে। যদিও ঘরের মাঠে ব্রাজিলকে হারানো প্রায় অসম্ভব।
পরিসংখ্যানে সমানে সমান হলেও ইঞ্জুরিতে কাবু সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ছাড়া অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে হারানো ব্রাজিলের দ্বারা কি আদৌ সম্ভব?