সাকিব-লিটনকে ছাড়লো কলকাতা, মুস্তাফিজকে দিল্লি

একইদিনে খুশি ও দুঃখের সংবাদ দুটোই পেয়েছেন সাকিব আল হাসান। রাজনীতিতে মনোনয়ন পেলেও আইপিএলে হারিয়েছেন দল। আইপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে মুস্তাফিজুর রহমানকে বিদায় বলেছে তার গত মৌসুমের দল দিল্লি ক্যাপিটালস। 

আইপিএলে এখন অবধি বাংলাদেশের সেরা দুই তারকা। ছবিঃ আইপিএল

২০২৪ আইপিএলের জন্য দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও বাদ দেওয়ার শেষ দিন ছিলো আজ (রবিবার)। তাই আসন্ন মৌসুমকে সামনে রেখে প্রত্যেকটা দল একাধিক খেলোয়াড়কে ধরে রাখার পাশাপাশি বিদায়ও বলেছে। ইতিমধ্যে আইপিএলের কল্যাণে রিটেইন ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা জানা গেছে।

সাকিব আল হাসান গতবছর কলকাতার হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত তিনি নিজেকে সরিয়ে নেন। বিশ্বসেরা অল-রাউন্ডার না থাকলেও লিটন দাস যোগ দিয়েছিলেন নাইট রাইডার্স ক্যাম্পে। তবে লিটন একটির বেশি ম্যাচে খেলার সুযোগ পায় নি। অপরদিকে গতবছর দিল্লীর হয়ে ৮ টি ম্যাচ খেলেছিলেন ‘কাটারমাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান। ৮ উইকেট পেলেও টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন ভীষণ অধারাবাহিক। তাই চলতি বছরের আগে ফিজকে আবারো নিলামে পাঠিয়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস।

সাকিব ও লিটন ছাড়াও বেশ কয়েকজন নামি বিদেশী ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তারা হলেন- লুকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস ও ডেভিড ভিসা। তবে আশ্চর্যজনক হলে সত্যি গতবছরের দুই ফ্লপ ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে ধরে রেখে শাহরুখ খানের দল।

https://twitter.com/ESPNcricinfo/status/1728742428889522632?t=lftVAxbmx8WVsDQyvvxYlw&s=19

দিল্লী ক্যাপিটালস ফিজের পাশাপাশি দল থেকে ছেড়ে দিয়েছে রাইলি রুশো, ফিল সল্ট ও রোভম্যান পাওয়েলের মতো তারকাদের। 

চেন্নাই সুপার কিংস বেন স্টোকসকে, পাঞ্জাব জনি বেয়ারস্টো,  রাজস্থান রয়্যালস জো রুট, মুম্বাই জোফরা আর্চার, বেঙ্গালুরু জস হ্যাজেলউড- হাসারাঙ্গা ও হায়াদ্রাবাদ ছেড়েছে ফজল হক ফারুকী, হ্যারি ব্রুক, আদিল রশিদ, ভুবেনশ্বর কুমার, উমরান মালিক ও নাটারঞ্জনের মতো তারকাদের। এত খেলোয়াড় রিলিজ দিয়ে দলগুলো নিশ্চিতভাবেই ঝাপিয়ে পড়বে অকশন টেবিলে। এবারের নিলাম তাই নিশ্চিতভাবেই জমবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.