![]() |
| ছন্দ হারিয়ে ধুঁকছে ব্রাজিল ছবি: ইন্টারনেট |
ব্রাজিল ফুটবল দলের এখন খুবই বাজে সময় কাটছে, একের পর এক ম্যাচ হেরেই চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্রয়ে দলটির অবস্থা এখন খুবই শোচনীয়। নেইমারবিহীন ব্রাজিল দলটা জয়ের জন্য রীতিমতো ধুঁকছে। আজও জয়বঞ্চিত হয়েছে তারা, হেরে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভালো খেলেও ওতামেন্দির একমাত্র গোলে আলবিসিলেস্তেদের কাছে পরাস্ত হয়েছে দিনিজবাহিনী। এর আগের ম্যাচে সেলেসাওরা ২-১ গোলে হেরেছিলো কলিম্বিয়ার বিপক্ষে।
![]() |
| দিশেহারা ব্রাজিলকে কিভাবে পথ দেখাবেন দিনিজ ছবি: ইন্টারনেট |
চলতি মাসে দুইটি ম্যাচ খেলেও কোন অর্জন নেই হলুদ জার্সিধারীদের। অথচ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালোই হয়েছিলো ব্রাজিলের। নেইমারের নেতৃত্বে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছিলো ৫-১ গোলে। পরের ম্যাচেও পেরুর বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছিলো তারা। তবে পরের মাসে বাধে বিপত্তি, ঘরের মাঠে ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে হেরেই বসে ব্রাজিল। আজকেসহ টানা তিন ম্যাচে হেরে ২০২৬ বিশ্বকাপ খেলাকে শঙ্কায় ফেলে দিয়েছে ভিনি-রদ্রিগোরা। এই মুহুর্তে ৬ ম্যাচ খেলে ৭ পয়েণ্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েণ্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান করছে তারা। যার ফলে দর্শকদের মনে দেখা দিয়েছে নতুন আশঙ্কা, ব্রাজিল কি তবে খেলতে পারবে ২০২৬ বিশ্বকাপ? তবে আশার কথা হলো, ব্রাজিল ৬ এ থাকলে কোয়ালিফাই করতে পারবে বিশ্বকাপের জন্য। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাড়ানো হয়েছে দলের সংখ্যা, ৪৮ টি দলের প্রতিযোগিতায় ল্যাতিন আমেরিকা থেকে সরাসরি খেলবে ৬ টি দল। তাই ব্রাজিল যদি বিশ্বকাপ বাছাইপর্ব ৬ নম্বরে থেকেও শেষ করে তারপরও খেলবে পরের বিশ্বকাপ। সুযোগ থাকছে ৭ নম্বরে নেমে গেলেও, সেক্ষেত্রে খেলতে হবে প্লে-অফের ম্যাচ। তবে ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও ব্রাজিল ঘুরে দাঁড়াবে, বিশ্বকাপ নিশ্চিত করবে ২ বা ৩ নম্বরে থেকে।