ব্রাজিলিয়ান মেসি খ্যাত ‘ এস্তাভাও উইলিয়ানের’ ম্যাজিকে অ-১৭ বিশ্বকাপের শেষ ১৬ তে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে বিশ্বসেরা দল ব্রাজিল। ইন্দোনেশিয়ায় ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সেলেসাওবাহিনী। অবিস্মরণীয় এই জয়ে যুবাদের প্রশংসা করছে পুরো বিশ্ব।
![]() |
| জোড়া গোল করে ব্রাজিলকে জেতালো ব্রাজিলিয়ান মেসি। ছবিঃ টুইটার |
অ-১৭ বিশ্বকাপে যেনো রীতিমতো উড়ছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, সবশেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলো তারা। অতঃপর আজ তারা মুখোমুখি হয়েছিলো ল্যাতিন আমেরিকান দল ইকুয়েডরের। যে ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে যুবারা, মোট ৫২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ১৬ টি শট নেয় তারা যার ৪ টি ছিলো লক্ষ্য বরাবর। এদিন পুরো ম্যাচের আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলো মেসিনহো উপাধি পাওয়া এস্তাভাও উইলিয়ান। ম্যাচের ১৪ তম মিনিটে তার পা থেকেই আসে প্রথম গোল, বা পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে এই তারকা। তবে প্রথম অর্ধ শেষ হওয়ার আগে মাইকেল বারমুডেজের গোলে সমতায় ফিরে ইকুয়েডর। ২য় হাফে আবারো মেসিনহো ম্যাজিকে এগিয়ে যায় ব্রাজিল, ৭০তম মিনিটে দুদার্ন্ত ফ্রি-কিকে গোলকিপারকে বোকা বানিয়ে ছাড়িয়ে এই তরুন। উইলিয়ানের জোড়া গোলের পর শেষের দিকে আরো একটি গোল আসে লুইঘি হানরির পা থেকে। ব্রাজিল ৩-১ এর সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। পুরো ম্যাচে অনবদ্য খেলায় ম্যাচসেরার পুরষ্কার জিতে এস্তাভাও উইলিয়ান।
ব্রাজিলের জয়ের পর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে অনেকের আগ্রহ আছে। তাদের জানিয়ে দিতে চাই আগামী ম্যাচে ব্রাজিলিয়ান যুবাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে আর্জেন্টিনা অথবা ভেনিজুয়েলা। তাদের মধ্যকার ম্যাচে জয়ী দলই খেলবে সেলেসাওদের বিপক্ষে।