ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের একাদশ নিয়ে ব্রাজিলের চমক

ব্রাজিল বনাম আর্জেন্টিনা   ছবি: ইন্টারনেট

একাধিক পরিবর্তন ব্রাজিল একাদশে

আর্জেন্টিনা ম্যাচের জন্য এবার নতুন এক শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ। যে দলে রয়েছে একাধিক পরিবর্তন, কলিম্বিয়ার বিপক্ষে ম্যাচের দুই খেলোয়াড় বাদ পড়েছে দিনিজের নতুন একাদশ থেকে। 

ব্রাজিল জাতীয় দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। টানা হার লেগেই আছে, গতমাসে উরুগুয়ের কাছে হেরে বসেছিলো তারা। এরপর চলতি মাসে প্রথমবারের মতো মাঠে নেমেই কলিম্বিয়ার বিপক্ষে পরাস্ত হয়েছে সেলেসাওরা। নেইমারবিহীন ব্রাজিল গতদিন ১-২ গোলে ধরাশায়ী হয়ে নেমে গেছে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েণ্ট টেবিলের পাঁচ নম্বরে।

ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ  ছবি: ইন্টারনেট

 ইঞ্জুরিতে অসহায় দিনিজ

দিনিজের অধীনে ব্রাজিল দল হারিয়ে ফেলেছে জৌলুশ, আগামী ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া দল। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, খেলাটি শুরু হবে আগামী ২২ নভেম্বর বুধবার ভোর ৬ টা ৩০ মিনিটে। সে ম্যাচের জন্য ইতিমধ্যে শুরুর একাদশ সাজিয়ে ফেলেছে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ। যে একাদশে এসেছে মোট দুইটি পরিবর্তন। ইঞ্জুরির কারণে দল থেকে পুরোপুরি ছিটকে গেছে দলটির লেফট উইংগার ভিনিসিয়াস জুনিয়র। তার জায়গা সুযোগ পেতে যাচ্ছে দলটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ইঞ্জুরির কারণে কলিম্বিয়ার বিপক্ষে গতদিন ছিলো না এই আর্সেনাল তারকা। 

কেমন হবে ব্রাজিল একাদশ? 

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল খেলবে ৪-২-২-২ ফর্মেশনে। যেখানে গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার, গতম্যাচে দুদার্ন্ত পারফরম্যান্সের পর তাকে সরানোর কোন পরিকল্পনা নেই দিনিজের। রাইটব্যাকে খুবই বাজে করার পর এ ম্যাচে দেখা যাবে এমারসন রয়্যালকে। পরিবর্তন আসবে না সেন্টারব্যাক পজিশনেও - মার্কুইনহোস চরম খারাপ ফর্মে থাকার পরও পালন করবে অধিনায়কত্বের দায়িত্ব। গাব্রিয়েল ম্যাঘালহায়েসও তার জায়গা ধরে রাখবেন। এবার লেফটব্যাক পজিশনে দেখা যাবে রদবদল, বাদ পড়তে যাচ্ছেন রেনান লোদী। তার জায়গায় এবার দেখা যাবে দর্শকদের ভালোবাসার খেলোয়াড় কার্লোস আগুস্তোকে।

মিডফিল্ডার ব্রুনো গিমারেস   ছবি: ইন্টারনেট
মিডফিল্ড পজিশনে থাকছে পূর্বের মতোই, প্রধান ভূমিকায় নম্বর ৮ ব্রুনো গিমারেস। তার সাথে জুটি বাধবে ব্রাজিলিয়ান লীগের আন্দ্রে। লেফট মিড পজিশন মাতাবেন রিয়াল মাদ্রিদের রদ্রিগো গোয়েস।   রাইটমিডে আরো একবার দেখা মিলবে বার্সালোনার রাফিনহাকে। স্ট্রাইকার পজিশনে থাকছে মোট দুইজন। আর্সেনালের গাব্রিয়েলদ্বয় - জেসুস ও মার্টিন্নেলি খেলবে সেন্ট্রাল পজিশনে। 

দিনিজের  এই দলে ২য় হাফে আসতে পারে বেশকিছু পরিবর্তন।  মিডফিল্ডে দেখা যেতে পারে জোয়েলিন্টন - দগলাস লুইজদের। টানা হারের পর ব্রাজিলের চোখ থাকবে জয়ে। পারবে তো ব্রাজিল?

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.