ব্রাজিল ফুটবলের এমনিতেই খারাপ সময় চলছে এর মধ্যেই এলো বড় এক দুসংবাদ।মাঠে গন্ডগোল করা আর্জেন্টাইন সমর্থকদের ব্রাজিলিয়ান পুলিশ পিটানোর জন্য এবার বড়ধরনের শাস্তি পেতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিষয়টি এক ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। দোষী প্রমানিত হলে সেলেসাওরা কি ধরনের শাস্তি পাবে তাই নিয়ে বিস্তারিত থাকছে-
![]() |
| শাস্তি আতংকে ব্রাজিল ছবি: ইন্টারনেট |
গত বুধবার সুপার ক্ল্যাসিকোর ম্যাচে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে খেলার শুরুর আগে গ্যালারীতে বেধে গিয়েছিলো দর্শকে দর্শকে মারামারি। যার দরুন খেলা শুরু হয়েছিলো ৩০ মিনিট পরে। দর্শকদের হট্টগোল থামানোর চেষ্টা করেছিলো আর্জেন্টিনা ফুটবল দলও। তারা ব্যর্থ হলে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ব্রাজিলিয়ান পুলিশ। সেটা করতে গিয়ে আর্জেন্টাইন দর্শকদের পিটাতেও দেখা গেছে তাদের। যার মাধ্যমে ফিফার ১৭ আর্টিকেলের অধীনে নিয়ম ভাঙ্গন হয়েছে বলে মনে করছে ফিফা। তাই বিস্তারিত তথ্য উদঘাটনে এবার তদন্ত কমিটি গঠন করেছে ফিফা, বিষয়টি নিশ্চিত করেছে খোদ প্রেসিডেন্ট ইনফান্তিনো। তদন্ত শেষে ব্রাজিল দোষী সাবস্ত্য হলে বেশ কিছু শাস্তির আওতায় আসতে পারে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর মতে শাস্তি হতে পারে, বড় অঙ্কের জরিমানা। ১ বা ২ ম্যাচ খেলতে হতে পারে কোন দর্শকহীন মাঠে কিংবা ঘরের মাঠের বদলে নিরেপেক্ষ ভেন্যুতে। এছাড়া শাস্তি হিসেবে কেটে নেওয়া হতে পারে ব্রাজিলের পয়েণ্ট। শেষেরটি হলে বিপাকেই পড়বে দিনিজবাহিনী কারণ পয়েণ্ট টেবিলে তাদের অবস্থান এখনি ভালো না। ৭ পয়েণ্ট নিয়ে ৬ নম্বরে থাকা ব্রাজিলের পয়েণ্ট কেটে নিলে ২০২৬ বিশ্বকাপ হয়তো খেলাই হবে না হলুদজার্সিধারীদের।
ব্রাজিল দলের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। পয়েণ্ট কেটে নেওয়ার শাস্তি মুখে পড়লে তা হবে আরো বাজে। তবে এখনো যেহেতু প্রমাণ হয় নি ব্রাজিল দোষী তাই দর্শকরা কিছুটা চিন্তামুক্ত থাকতেই পারে।