ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ জুন) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরিউল হোসেন রবি (২৪) উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের বাসিন্দা। তিনি নেজাম পাশার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন রবিকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবি আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এদিকে একই দিনে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে একই ইউনিয়নে দুটি গুরুতর দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসী মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এমআরএএইচ/এমআরএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.