চট্টগ্রামে ২ মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় রাঙাপানি চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জয় মল্লিক (১৮) এবং রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের সীমান্ত দাশ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ঘুরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে বলেন, ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এমআরএএইচ/একিউএফ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.