সংসদ সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সংসদ সচিবালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

একইসঙ্গে বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা অনুমোদন করা হয়। বৈঠকে সংসদ সচিবালয় কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করেন। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণিও এই উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভায় যোগদান করেন। সভার শুরুতে বিগত ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে আলোচ্যসূচীসমূহ উপস্থাপন করেন।

বাজেটের বাইরেও সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ও সেগুলোর কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে সভায় আলোচনা হয়। বৈঠকে সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে এই বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় জানানো হয়।

এমওএস/এমএসএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.