জয়পুরহাটের দুই আসনে একটিতে জামায়াত অন্যটিতে বিএনপি জয়ী

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ (দাঁড়িপাল্লা) ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জয়পুরহাট-২ আসনে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল বারী।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ রানা প্রধান পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ ভোট।

জয়পুরহাট-২ আসনে মোট ১০৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১লাখ ৫৭ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বে জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।

ফলাফল ঘোষণার খবরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন এবং বিজয় উল্লাস করেন। অন্যদিকে জয়পুরহাট-২ আসনের বিএনপি কর্মী সমর্থকরা কালাই উপজেলা শহরে বিজয় উল্লাস করেন।

মাহফুজ রহমান/এমএন/জেআইএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.