হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি।

সোমবার (২৪ মার্চ) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

বিক্ষোভে এনসিপির নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এনসিপির নেতারা বলেন, আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার উপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

বিক্ষোভ মিছিলে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশিরসহ আরও অনেকে।

এর আগে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসউদ।

এনএস/এমএইচআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.