ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন আহত হওয়ার পর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। তাদের গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ভোরে চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। আহতদের একজনের নাম আতিক (১৮), অন্যজনের বয়স প্রায় ২০ বছর। তারও পরিচয় এখনো পাওয়া যায়নি।

চকবাজার থানা উপপরিদর্শক (এসআই) মো. শোয়েব জানান, খবর পেয়ে সাড়ে ৫টার দিকে চকবাজার চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে ও বাকি দুইজনকে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আমরা স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে পারি ছিনতাই করার সময় জনগণ তাদের ধোলাই দিলে তারা গুরুতর আহত হন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানতে পারিনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহতদের মধ্যে এক জনের নাম জানা গেছে, অন্য জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

কাজী আল আমিন/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.