বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকায় বিক্ষোভ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা।

রোববার (১৬ মার্চ) রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। এর আগে রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বহিষ্কারের তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক।

তিনি জানান, রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

বহিষ্কৃত নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এ ঘোষণা আসার পর বহিষ্কার আদেশ প্রত্যাহারে দাবিতে রোববার রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা। বিক্ষোভকালে তারা আমিনুল হক এবং মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায়বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। শিগগির বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

কেএইচ/কেএসআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.