মোহাম্মদপুরে ‘মব’ করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

রাজধানীর মোহাম্মদপুরে ‘মব’ সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে পুলিশকে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম বাদী হয়ে মামলাটি করেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে একজনের নাম উল্লেখ করে এবং বেশ কয়েকজনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে জানা যায় মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি লালমাটিয়া এলাকার এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অবস্থান করছে। এমন খবরে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে আসামি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য গোলাম মোস্তফাকে হেফাজতে নেয় পুলিশ। এই সময়ে আসামির চিৎকারে স্কুলটির নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে মানবঢাল তৈরি করেন।

আরও পড়ুন

তখন আসামির নির্দেশে পুলিশের ওপর চড়াও হয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন তারা। পাশাপাশি পুলিশকে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এই সময়ে পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যেতে থাকলে স্থানীয়রা পুলিশকে কিলঘুষি মারতে থাকে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিদের মারপিটের সময়ে আসামি গোলাম মোস্তফাকে ছিনিয়ে নিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। আসামিদের মারপিটে আহত পুলিশকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাম মোস্তফা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৫টি হত্যা মামলা রয়েছে।

টিটি/ইএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.