রাজধানীতে ১৬৬৮ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ১৬৬৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতার মাদক কারবারির নাম - মো. শফিকুল ইসলাম (৩৫)।

বুধবার (১২ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলশেন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। এদিন বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ যাত্রাবাড়ীর মাতুয়াইলের কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিল এর সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ শফিকুলকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশানের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ বুধবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে মাদক কারবারি শফিকুলকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা ১ হাজার ৬৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি উদ্ধার ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.