দ. আমেরিকার শ্রেষ্ট টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসর বসবে যুক্তরাষ্ট্রে । ২০২৪ সালের জুন মাসের ২০ তারিখে শুরু হয়ে ১৪ জুলাই হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টটির বিজয়ী নির্ধারণ করা হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।
![]() |
| কোপা আমেরিকা ২০২৪ ড্র ছবি: ইন্টারনেট |
যেখানে ১৬ টি দলকে ৪ টি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হবে। ইতিমধ্যে দলগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির পটে। যেখানে একই পটে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। চলুন দেখা নেওয়া যাক কোন দল কোন পটে রয়েছে-
পট ১ এ রয়েছে - বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো, কনমেবলের অঞ্চলের সেরা দল ব্রাজিল ও উত্তর আমেরিকার সেরা দল যুক্তরাষ্ট্র।
পট -২ এ রয়েছে- উরুগুয়ে, কলিম্বিয়া, ইকুয়েডর ও পেরু। পট- ৩ এ রয়েছে - চিলি, পানামা, ভেনিজুয়েলা ও প্যারাগুয়ে ও পট ৪ এর দলগুলো হল- জ্যামাইকা, বলিভিয়া ও দুইটি দল আসবে প্লে-অফ খেলে।
![]() |
| একই পটে ব্রাজিল আর্জেন্টিনা ছবি: ইন্টারনেট |
প্রতিটি পট থেকে ১ টি করে দল নিয়ে একটি গ্রুপ বানানো হবে। তাই ব্রাজিল ও আর্জেন্টিনা একই পটে হলেও তারা একে অপরের মুখোমুখি হবে না। আর্জেন্টিনার ‘গ্রুপ এ’ ও ব্রাজিলের গ্রুপ ‘ডি’- দুই দলই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে লড়বে। তাদের গ্রুপের বাকি তিন প্রতিপক্ষ কারা হবে তা জানা যাবে ৭ই ডিসেম্বর, গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার পর।