সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে আজ, অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের কোপা আমেরিকার ড্র। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফিফা প্রেসিডেন্টের উপস্থিতিতে জমকালোভাবে শেষ হয়েছে অনুষ্ঠানটি। যেখানে নির্ধারিত হয়েছে আগামী কোপা আমেরিকায় কে কার মুখোমুখি হবে, কোন দলের গ্রুপে কারা থাকবে!
![]() |
| কোপা আমেরিকায় ২০২৪ ড্র অনুষ্ঠান ছবি: ইন্টারনেট |
দর্শক, আজ সকালে অনুষ্ঠিত হওয়া ড্র অনুষ্ঠানে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছে দলটির কিংবদন্তি রোনালদিনহো গাউচো। অপরদিকে আর্জেন্টিনার হয়ে ট্রফি নিয়ে এসেছিলেন দলটির কোচ লিওনেল স্কোলনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্ধারন করা হয় ২০২৪ সালের কোপা আমেরিকার ড্র। আগে থেকে আর্জেন্টিনা এ, মেক্সিকো বি, যুক্তরাষ্ট্র সি ও ব্রাজিলকে ডি গ্রুপে রেখেছিলো কনমেবল। তাদেরকে ঘিরে বাকি ১২ টা দলকে সাজানো হয়েছে আজ। যেখানে তূলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা, অপরদিকে তূলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চলুন দেখে নেই গ্রুপগুলো-
গ্রুপ এ তে আর্জেন্টিনার সাথে রয়েছে পেরু, চিলি ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা যেকোন একটি দল, সেটি হতে পারে কানাডা কিংবা টোবাকো। গ্রুপ বি-তে মেক্সিকোর সঙ্গী ইকুয়েডর, ভেনিজুয়েলা ও জ্যামাইকা। গ্রুপ-সিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে শক্তিশালী উরুগুয়ে, বলিভিয়া ও পানামা।
গ্রুপ-ডিতে ব্রাজিল লড়বে সাম্প্রতিক সময়ে তাদের হারানো কলিম্বিয়া, প্যারাগুয়ে ও কোয়ালিফায়ার থেকে আসতে চলা কোস্টারিকা কিংবা হন্ডুরাসের বিপক্ষে।
প্রতিপক্ষ বিবেচনায় আর্জেন্টিনা যাদের পেয়েছে তাতে সহজেই পরের রাউন্ডে উঠে যাবে তারা, অপরদিকে ব্রাজিলকে কলিম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে দিতে কঠিন এক পরীক্ষা। তাই বলা যায়, কঠিন এক গ্রুপেই পড়েছে নেইমার বাহিনী। আপনার কি মনে হয়, কেমন হলো কোপা আমেরিকার গ্রুপ?