কোপা আমেরিকা ২০২৪ এ আর্জেন্টিনার সময়সূচি

লিওনেল স্কোলনির ট্রফি নিয়ে প্রবেশ করার মুহুর্ত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

কোপা আমেরিকা ২০২৪ এ আর্জেন্টিনার প্রতিপক্ষ

আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের কোপা আমেরিকা। সেজন্য জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয়েছে টুর্নামেন্টটির ড্র। ফিফা প্রেসিডেন্টের উপস্থিতিতে এদিন মোট ৪ টি গ্রুপ নির্ধারন করা হয়, যেখানে নির্ধারিত হয়েছে ১৬ টি দলের একের অপরের প্রতিপক্ষ। লিওনেল স্কোলনির ট্রফি নিয়ে প্রবেশ করার মুহুর্ত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

কোপা ২৪ এ আর্জেন্টিনার সময়সূচি   ছবি: ইন্টারনেট

লিওনেল মেসিবাহিনীরা পড়েছে গ্রুপ এ তে যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে পেরু, চিলি ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল- সেটি হতে পারে কানাডা কিংবা টোবাগো। আলবিসিলেস্তেদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সব প্রতিপক্ষই উড়ে যাওয়ার কথা। এছাড়া জাতীয় দলের হয়ে এটি ডি মারিয়ার শেষ টুর্নামেন্ট হওয়ায় জয়ের আলাদা নেশা থাকবে আকাশি নীলদের। 

কোপা ২৪ এ আর্জেন্টিনার ম্যাচের সময়সূচি

গতবারের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে নামবে টুর্নামেন্টটির প্রথম দিনে, ২০ শে জুন মেসিদের প্রতিপক্ষ হতে যাচ্ছে কানাডা অথবা টোবাগো। আটালান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে স্কোলনির শিষ্যদের শুরু হতে যাচ্ছে সহজ প্রতিপক্ষের বিপক্ষে। ২য় ম্যাচে ২৫ শে জুন মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইনরা মুখোমুখি হতে যাচ্ছে চিলির। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে লড়বে আলবিসিলেস্তেরা। যেটি লিওনেল মেসির সবচেয়ে চিরচেনা স্টেডিয়াম, তার ঘরের মাঠ। 

আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম দুদার্ন্ত, স্কোলনির অধীনে উড়ছে দল৷ স্বাভাবিকভাবে মেসির নেতৃত্বে আরো একটা শিরোপা জয় আকাশি নীলদের কাছে স্বপ্ন৷

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.