নেইমারের ক্লাবের ভাঙচুর, এন্ড্রিকের গোলে শিরোপা পালমেইরাসের

অসাধারণ এক মৌসুম কাটানো পালমেইরাস জিতেছে তাদের ১২তম লীগ শিরোপা। অন্দিকে নিজেদের ইতিহাসে প্রথমবার অবনমনের মুখ দেখেছে দেশটির বিখ্যাত ক্লাব সান্তোস

আজ পর্দা নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল লীগের। অসাধারণ এক মৌসুম কাটানো পালমেইরাস জিতে নিয়েছে তাদের ১২তম লীগ শিরোপা। অপরদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার অবনমনের মুখ দেখেছে দেশটির বিখ্যাত ক্লাব সান্তোস এফসি।

সান্তোসে ভাঙচুর, শিরোপা এন্ড্রিকের  ছবি: ইন্টারনেট

রেলিগেশন এড়াতে পারলো না সান্তোস, ভক্তদের ভাঙচুর

ব্রাজিলিয়ান কিংবদন্তি, তর্কসাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড় পেলের ক্লাব সান্তোসের রেলিগেশন স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নি ক্লাবটির ভক্ত সমর্থকেরা। ফর্টালেজার বিপক্ষে হারের পর স্টেডিয়ামের আশেপাশে তান্ডব চালিয়েছে তারা। টুইটারে একাধিক ভিডিও থেকে দেখা যায় একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে, পুরো শহরে চলেছে জ্বালাও পোড়াও। ক্লাবটির মেনদোজা নামক এক প্লেয়ারের গাড়িতে ভাঙচুরের ছবিও এসেছে প্রকাশ্যে এসেছে। ১১১ বছরের ইতিহাসে প্রথমবার ২য় স্তরে নেমে গেলো সান্তোস। 

এন্ড্রিক যাদুদে শিরোপা পালমেরাইস

একদিকে সান্তোসে যখন বেদনা,ক্ষোভ, রাগ আর ক্রোধের মিলনমেলা তখন জয়ের আনন্দে ভাসছে পালমেরাইস। ১৭ বছর বয়সী তরুন স্ট্রাইকার এন্ড্রিকের একমাত্র গোলের কল্যাণে ব্রাজিলিয়ান লীগ ঘরে তুলেছে তারা।

এন্ড্রিকের জাদুতে এবার আসরে পতন থেকে উত্থান দেখেছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাইস। একটা সময় শিরোপা দৌড়ে পিছিয়ে থাকা দলটা ক্রমেই সবাইকে পিছনে ফেলেছে, ১৭ বছর বয়সী তরুন এন্ড্রিক ফিলিপের কল্যাণে জিতে নিয়েছে ১২তম ব্রাজিলিয়ান লীগ শিরোপা৷ আজ সকালে শুধু ড্র করতে পারলে ঘরে উঠবে শিরোপা এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল পালমেইরাস। ম্যাচের ২১তম মিনিটে ক্রুইজেরো ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যায় এন্ড্রিক, প্রথমে গোলকিপারকে চিপ করলে তা বাধাপ্রাপ্ত হয়। তবে ফিরতি বলে আসে এন্ড্রিকের কাছেই, ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলতো শটে বল জালে জড়ায় ব্রাজিলের এই ভবিষ্যৎ সুপারস্টার। এরপর ম্যাচের শেষের দিকে ক্রুজেইরো সমতায় ফিরলেও শিরোপা ঘরে তুলে এন্ড্রিকের দল৷ সর্বশেষ ৮ ম্যাচে ৬ গোল করে পালমেরাইসের অসংবাদিত নায়ক তরুন এন্ড্রিক। মাত্র ১৮ খেলায় শুরু করে ১১ গোল করে দলকে চ্যাম্পিয়ন করিয়েছে ১৭ বছর বয়সী এই তারকা, নিশ্চিতভাবেই লিখেছেন নতুন এক ইতিহাস।

উল্লেখ্য যে, আগামী জুনে রিয়াল মাদ্রিদে যোগ দিবে ব্রাজিলের অন্যতম সেরা এই প্রতিভা। ভিনি-রদ্রিগোর সাথে আক্রমনভাগে তৃতীয় ব্রাজিলিয়ান পাবে লস ব্লাংকোসরা।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.