মেসিকে রদ্রিগো - "তোমরা কাপুরুষ"

এরপরই ঘটে ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগোর সাথে মেসির রেষারেষি, দুজনকে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় করতে। মাঠে মেসিকে দেখে রেগে যায় রদ্রিগো। মেসির উদ্দেশ
বাক-বিতন্ডায় মেসি ও রদ্রিগো   - ছবি ইন্টারনেট 

খেলা শুরুর আগেই গ্যালারিতে মারামারি

অদ্ভুদ এক ঘটনা ঘটে গেছে ব্রাজিল - আর্জেন্টিনা ম্যাচে, ৩০ মিনিট ধরে বন্ধ ছিলো বিশ্ব ফুটবলের এই মহারণ । খেলা শুরু হওয়ার আগে আগে স্টেডিয়ামের গ্যালারীতে বাধে বড় ধরনের মারামারি। হাতাহাতির ঘটনা এতটাই প্রকট আকার ধারণ করে যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এ ঘটনার সময় মেসি তার দলকে নিয়ে মারামারি থামাতে যায়, ব্যর্থ হলে তিনি সব খেলোয়াড়কে নিয়ে চলে যান ড্রেসিংরুমে। কিছু সময় পরে তিনি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হলে মাঠে নামে আর্জেন্টিনা। 

অশান্ত ব্রাজিল দল  ছবি: ইন্টারনেট

খেলার মাঠে মেসি-রদ্রিগো রেষারেষি 

এরপরই ঘটে ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগোর সাথে মেসির রেষারেষি, দুজনকে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময় করতে। মাঠে মেসিকে দেখে রেগে যায় রদ্রিগো। মেসির উদ্দেশ্যে রদ্রিগো বলেন, “ তোমার হলে কাপুরুষ।” মূলত মেসি দলকে নিয়ে ড্রেসিংরুমে ভেগে যাওয়ার কারণে এমন মন্তব্য ছুড়ে দেয় রিয়াল মাদ্রিদ তারকা। দুজনের কথা কাটাকাটির সময় সেখানে হাজির হয় রদ্রিগো ডি পল। সেসময় লিওনেল মেসি রদ্রিগোকে তার মন্তব্যের কড়া উত্তর দেন-  তিনি তরুন এই ব্রাজিলিয়ানকে জিজ্ঞেস করেন - “ আমরা কেন কাপুরুষ হবো, আমরা হলাম বিশ্বচ্যাম্পিয়ন। তুমি মুখ সামলে কথা বলো।” তাদের এই কথোপকথনের এ বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

মেসি রদ্রিগোর মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়  ছবি: ইন্টারনেট
এ ঘটনার পর মাঠে খেলা গড়ালে হেরেছে রদ্রিগোর ব্রাজিল। ওতামেন্দির একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ৬৯ বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইপর্বের কোন ম্যাচ হারলো হলুদবাহিনী৷ টানা তৃতীয় ম্যাচ হেরে বিশ্বকাপ বাছাইপর্বে এখন ৬ নম্বরে রয়েছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.